২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে ওডেস্কে (আপওয়ার্ক) একাউন্ট করেছিলাম। তারপর
কত রাত জাগা, কত ধৈর্য্য আর কত পরিশ্রমের বিনিময়ে আজ ৫০০০+ ঘণ্টা কাজ করা
একটা সফল প্রোফাইল তৈরিতে সমর্থ হয়েছি। এখনো মনে আছে, ১০০% প্রোফাইল বানাতে
আমার কয়েকদিন লেগেছিল। ওডেস্ক রেডিনেস টেস্ট দেয়ার জন্য একজনের পিছনে
আমাকে কয়েকদিন ঘুরতে হয়েছিল। সারাটা রাত জেগে জেগে অ্যাপ্লাই করতাম,
ক্লাইন্টের রিপ্লাইয়ের প্রতীক্ষায় থাকতে থাকতে কখন সকাল হত বুঝতেই পারতাম
না। ডেক্লাইন নোটিফিকেশন আমাকে জর্জরিত করেছিল। অবশেষে ৪.৫ ডলারের
প্রথম কাজ যা শেষ করতে আমার ৩ দিন লেগেছিল। দীর্ঘ্য ৪ মাস পর প্রথম
উইথড্রো (৮৬ ডলার)। কিন্তু কখনো নিরাশ হই নি। সর্বদা সর্বশক্তিমান
আল্লাহ্’র উপর ভরসা রাখতাম। মনের ভিতর প্রবল বিশ্বাস ছিল আমি সফল হবই।
সবথেকে বড় সাপোর্ট পেয়েছি টিউশনি আর বৃত্তির জমানো টাকায় কেনা আমার
ল্যাপটপ’টার কাছ থেকে।
কুয়েট থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়ে প্রথম শ্রেণীর একটা
সরকারী চাকুরীতে কর্তব্যরত থাকলেও অবসর সময়ে ফ্রিল্যান্সিংটা চালিয়ে
যাচ্ছি। জব আর ফ্রিল্যান্সিং নিয়ে এখন অনেক সুখেই আছি। ফ্রিল্যান্সিং এ
নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাধ্যমত পরিশ্রম করতে থাকুন সফলতা আসবেই। Atiqur Rahman Atique
RSS Feed
Twitter
5:18 AM
Unknown

0 comments:
Post a Comment