WOW!

Thursday, August 13, 2015

পিন্টারেস্ট মার্কেটিং এর কৌশল এবং টিপস 3rd pert

পিন্টারেস্ট নিয়ে আজকে শুরু করছি pert 3।
তাহলে আসুন দেখে নেই কিভাবে আপনার পিন্টারেস্ট কে আরো জনপ্রিয় করে তুলতে পারবেন।

৬. পিন এর ভিতর  টেক্সট ব্যাবহার করুনঃ

পিন্টারেস্ট এ এমন অনেক পিন পাওয়া যায় যাতে টেক্সট যুক্ত থাকে, এবং ওই টেক্সট টি একটা আর্টিকেল এর হেডলাইন নির্দেশ করে।
 pinterest-marketing-15
ইমেজ এ টেক্সট ইউজ করার জন্য আপনি একইভাবে ফটোশপ কিংবা Gimp অথবা Canva এর মত অনলাইন টুল ব্যাবহার করতে পারেন।
সাধারণত যে সকল ইমেজ গুলাতে টেক্সট ব্যবহার করা উচিত তা হল, ইনফো গ্রাফিকস, ব্লগ গ্রাফিকস, বুক কভার ইত্যাদি।

নিচে একটা ট্রাভেল বোর্ড এর টেক্সট পিন এর উদাহরণ দেওয়া হলঃ

 pinterest-marketing-16
এই পিন গুলাতে খেয়াল করলে টেক্সট সহ পিন এবং টেক্সট বাদে পিন গুলার যে পার্থক্য দেখতে পাবেন, তা হল,
  • টেক্সট সহ পিনঃ ৩ রিপিন, ১ লাইক
  • টেক্সট ছাড়া পিনঃ ১ রিপিন, ১ লাইক

৭. “Pin It for Later”বাটন তৈরিঃ

সোশ্যাল মিডিয়া তে যখন কোন ব্লগ পোস্ট শেয়ার করা হয়, তখন আপনি পাঠকদের জন্য  “read-it-later” অপশন অ্যাড করে দিতে পারেন।  এতে করে আপনার অডিয়েন্স কে সহজ উপায়ে ধরার একটা সুযোগ তৈরি করতে পারবেন।
দেখুন কিভাবে আপনি আপনার পিন এ সঠিকভাবে “Pin It for Later”বাটনঅ্যাড করবেনঃ
  1. নতুন একটা আর্টিকেল পোস্ট করার পরে অই পোস্ট এর একটা ইমেজ পিন করুন।
  2. পিন এর জন্য URL টি নিন।
  3. এবার URL টি অই ব্লগ পোস্ট এর সাথে “Pin It for Later”এর মাধ্যমে পিন্টারেস্ট এ শেয়ার করুন।
এই আইডিয়া ফলো করলে দেখবেন ভিজিটর আপনার পিন টি তাদের বোর্ড এ অ্যাড করছে, এবং পরবর্তী তে আবার আপনার কন্টেন্ট এ রিটার্ন করবে এবং এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে।
 pinterest-marketing-17

৮. কিওয়ার্ড-রিচ  বা নিশ সংশ্লিষ্ট বোর্ড তৈরি করুন আপনার ব্লগের জন্যঃ

আপনার রিলেটেড বোর্ড তৈরি করুন। যখন কিওয়ার্ড রিলেটেড বোর্ড তৈরি হয় তখন অই বোর্ডটি আলাদা একটি গুরুত্ব বহন করে। আপনি খেয়াল করলে দেখবেন বাফার ব্লগ এ কিছু বোর্ড আছে “social media” “marketing,” এবং “Twitter”ইত্যাদি নামে। যেগুলা আসলে আপনার কন্টেন্ট গুলি অটোমেটিক অপ্টিমাইজড হয়ে যাবে, এবং ভিজিটরেরা সহজেই সবকিছু আলাদা ভাবে একটি গোছালো অবস্থায় পাবে।
নিচে দশটি পপুলার বোর্ড এর ত্রিশ দিনের একটি ফলাফল দেখানো হলঃ
 pinterest-marketing-18
উপরের লিস্ট এর মধ্যে   What Buffer is Reading  এবং  Social Media Tips এই দুইটা বোর্ড এর ফলাফল দেখুন একটু ভিন্ন।
প্রথম বোর্ডটিতে লং ডেসক্রিপশন ব্যাবহার করা হয়েছে,
 pinterest-marketing-19
আর দ্বিতীয় বোর্ডটি তে একটু শর্ট এবং আকর্ষণীয় ডেসক্রিপশন ব্যাবহার করা হয়েছে,
 pinterest-marketing-20
পরিশেষে বলা যায়, কিওয়ার্ড রিলেটেড বোর্ড গুলি সহজেই ভিজিটরদের কাছে বেশি পছন্দনীয় এবং আপনার পিন এর ডেসক্রিপশন ও হতে হবে কিওয়ার্ড ফ্রেন্ডলি।  তাহলে দেখবেন অবশ্যই আগের চেয়ে ভালো ফলাফল পাবেন।

নিয়ে নিন আরও কিছু পাঁচমিশালি টিপসঃ

নিচে আরও কিছু পিন্টারেস্ট এর জন্য উপযোগী কিছু টিপস উল্লেখ করা হল, যা আপনার কাজেও লাগতে পারে।
১।  বোর্ড গুলিকে ক্যাটাগরি অনুসারে ভাগ করুন। এতে করে আপনার ফলোয়ার রা আপনার পিন গুলা সহজেই খুজে পাবে।
২।  বিভিন্ন জনপ্রিয় বোর্ড খুজে বের করুন, (এর জন্য আপনি  PinGroupie    এর সাহায্য নিতে পারেন)  আর তাদের সাথে আপনার বোর্ড গুলি কন্ট্রিবিউট করুন।
৩।  আপনার পিন্টারেস্ট এর পরিসংখ্যান চেক করুন প্রতিনিয়ত।  এতে আপনি আপনার কাজের ফলাফল বুঝতে পারবেন। চেক করতে এখানে যাবেন।
৪।  আপনার পিন এ বর্ডার বা রাউন্ড কর্নার এবং এসব কোন ইফেক্ট ব্যাবহারে বিরত থাকুন।
৫।  পিন করার আগে সেই  ইমেজ এর ব্রাইটনেস এবং সেচুরেশন বাড়িয়ে নিবেন যতটা সম্ভব।  চকচকে সবকিছুই ভালো লাগে।
৬।  আপনার তৈরি ইমেজ এর নিচের কর্নার এ আপনার কোম্পানীর লোগো বা ব্র্যান্ড নেম ইউজ করতে পারেন।
৭।  পিন্টারেস্ট এর লাইক রেসপন্স থেকে রিপিন এর ধারনা নিন। এতে বুঝতে পারবেন কোন ধরনের পিন এ কেমন জনপ্রিয়তা পাচ্ছে।
৮।  এক একটা টপিক এর জন্য ভিন্ন ভিন্ন বোর্ড ফলো করুন।
৯।  আপনার সাইটের ডোমেইন ভেরিফাই করুন, এবং আপনার বায়ো তে একটি লিঙ্ক দিন।
১০।  আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি ফেসবুক এবং টুইটার এর সাথে লিঙ্কিং করুন।
১১।  আপনার বোর্ড এ পিন করার জন্য বিভিন্ন কন্ট্রিবিউটরদের ইনভাইট করুন।
আবার আপনাদের পিন্টারেস্ট টিম এর দেওয়া সবচেয়ে দামি উপদেশটি শেয়ার করবঃ
Don’t just show people your hiking boots, show them what they can do with your hiking boots.
অর্থাৎ মানুষকে শুধু আপনার হাইকিং বুট দেখাবেন না, আপনি তাদের দেখান যে তারা আপনার হাইকিং বুট দিয়ে কি কি করতে পারেন।

কিছু হেল্পফুল রিসোর্স, যা নিয়মিত পড়শুনা করলে আপনার পিন্টারেস্ট কে নিয়ে যাবে আরও অনেক উপরেঃ

  • হ্যালো সোসাইটির কন্টেন্ট তৈরির বিভিন্ন উপায় জানতে এই লিঙ্ক এ যান,
  • ফটোগ্রাফি সম্পর্কে জানতে এই খানে দেখতে পারেন,
  • এমি লিন অ্যাণ্ড্রুজ এর পিন্টারেস্ট টিপস সম্পর্কে জানতে এখানে ঘুরে আসুন,
  • দি ওহ সো (The Oh So) পিন্টারেস্ট ব্লগ,
  • পিন্টারেস্ট এর অফিসিয়াল ব্লগ,

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting