WOW!

Thursday, August 13, 2015

পিন্টারেস্ট মার্কেটিং এর কৌশল এবং টিপস 2nd pert

পিন্টারেস্ট নিয়ে আজকে শুরু করছি দ্বিতীয় পর্ব।
তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি,



৩. সঠিক সাইজের ইমেজ তৈরি করুনঃ
পিন্টারেস্ট বিজনেস ব্লগ  অনেক ভালো ভালো মার্কেটিং টিপস এবং কৌশল শেয়ার করে তাদের ভিডিও এবং পিন পোস্ট এ। এখানে তার মধ্য থেকে একটি সুপার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব।
ভার্টিকাল বা লম্বাকৃতির ইমেজ পিন এর জন্য সবচেয়ে ভাল,
পিন্টারেস্ট এ ইমেজ পিন করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য অনুপাত হলো, 2:3 অথবা 1:3.5 তবে সেই ইমেজটা যেন সর্বনিম্ন 600 পিক্সেল ওয়াইড (প্রস্থ) হয়।
কারণ, পিনগুলা সবথেকে ভালো দেখায় যখন তা লম্বালম্বি ভাবে সাজানো থাকে।
যদি ইমেজের আকৃতির অনুপাত 1:3.5 এর চেয়ে বেশি হয়ে যায় তাইলে কিন্তু পিনটি কাটা পড়ে যাবে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে 600 পিক্সেল প্রস্থের ইমেজটি যেন অবশ্যই 900 পিক্সেল এবং 2100 পিক্সেল এর বেশি লম্বা যেন না হয়।
আচ্ছা এখন প্রশ্ন হতে পারে আমার ইমেজটির সাইজ আবার আনুপাতিক হারে কেমন ভাবে মাপতে পারি? এটা আসলে ইমেজ এর দৈর্ঘ্য এবং প্রস্থের এর উপর নির্ভর করে।
উদাহরণস্বরূপঃ
2:3 অনুপাতের ইমেজটি হতে হবে,
  • দৈর্ঘ্য পিক্সেল 900  এবং প্রস্থ 600 পিক্সেল
  • দৈর্ঘ্য পিক্সেল 1200 এবং প্রস্থ 800 পিক্সেল
এবং, 1:3.5 অনুপাতের ইমেজটি হতে হবে,
  • দৈর্ঘ্য পিক্সেল 2100 এবং প্রস্থ 600 পিক্সেল
  • দৈর্ঘ্য পিক্সেল 2800 এবং প্রস্থ 400 পিক্সেল
নিচে একটি 2:3 অনুপাত আকৃতির একটি ইমেজ দেওয়া হলো,
pinterest-marketing-07
পরের ইমেজটি 1:3.5 অনুপাত আকৃতির,
 pinterest-marketing-08
ভাবছেন কিভাবে একটি পিন্টারেস্ট অপ্টিমাইজড ইমেজ তৈরি করবেন?
আপনি খুব সহজেই এরকম সাইজের ইমেজ তৈরি করতে পারবেন, এটা খুবই সিমপিল একটা বিষয়। নির্দিষ্ট সাইজে বা আনুপাতিক হারে ইমেজ রিসাইজ করার জন্য ফটোশপ অথবা Gimp ইউজ করতে পারেন।
যদি আপনি অনলাইন টুল পছন্দ করেন তাইলে Canva তে এডিট করতে পারেন। এতে পিন্টারেস্ট এর কিছু টেম্পলেট পাবেন যা 735 পিক্সেল প্রস্থ এবং 1,102 পিক্সেল দৈর্ঘ্য (2:3 অনুপাত আকৃতি)
পিন্টারেস্টে যদি ইমেজ অপ্টিমাইজড পিন করেন তাহলে, কিছু না হোক আপনার পিন রিপিন এর সংখ্যা সাধারন ইমেজ এর থেকে কয়েক গুন বাড়বে। এটা বিশ্বাস না হলে কিছুদিন ট্রাই করেই দেখুন।
৪. কিওয়ার্ড সংশ্লিষ্ট ভালো ডেসক্রিপশন কি এবং কিভাবে করবেনঃ
ভিডিও টি দেখুন আগে,
উপরের ভিডিওতে পিন্টারেস্ট টিম পাঁচটি উপায় দেখিয়েছে যে কিভাবে আপনি ডেসক্রিপশন এর সাহায্যে আপনার পিনটি মূল্যবান করে তুলবেন ভিজিটরদের কাছে। সেগুলো হচ্ছে,
  • তথ্যসমৃদ্ধ বিবরণ
  • কিওয়ার্ড সমূহ
  • দুই-এক লাইন দীর্ঘ বর্ননা
  • ইতিবাচক মনোভাব
  • পাঠকদের কার্যকলাপকে সক্রিয় রাখার চেষ্টা করুন, যেমন শেয়ার, বা লিঙ্ক অ্যাড এর জায়গা থাকলে সেগুলাতে উৎসাহিত করুন।
আরও কিছু বিষয়ের উপর খেয়াল রাখা জুরুরি যা আপনার পিন্টারেস্ট এ আরো স্মার্ট পিনিং করতে সাহায্য করবে, তা হলঃ
  • লেখার ভিতর সঠিকভাবে ক্যাপিটালাইজেশন (ইংরেজির ক্ষেত্রে) এবং যতিচিহ্ন এর ব্যাবহার আবশ্যক। এতে ব্যাকারণ ঠিক থাকে সেই সাথে পড়তে ভালো হয়।
  • হ্যাশট্যাগ ব্যাবহার না করা।
  • কোন প্রমোশনাল অফার এর তথ্য না দেওয়া (যেমনঃ ২০% ছাড়, পাঁচটা কিনলে ৫০ টাকা)
  • Buy now’ বা ‘Shop now’ টাইপের কল টু অ্যাকশন সহ পিন না দেওয়া।
  • পিন্টারেস্ট এর কার্যকারিতা (যেমন পিন) এর জন্য কোন ধরনের উল্লেখ বা অনুরধ না করা(Click here to pin)।
গ্রিড ভিউ তে যেখানে 75-100 ক্যারেক্টার দেখতে পাওয়া যায় সেখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত অ্যাড করতে পারবেন, এবং যখন তারা ক্লিক করবে তখন পুরা বিস্তারিত দেখতে পারবে। সাধারনভাবে বলতে গেলে একটা কথা যে, বেশি লেখা বা ডেসক্রিপশন বেশি হলে কিন্তু সেটা পাঠকের মনে ইতিবাচক প্রভাব ফেলবে আর সার্চ রেজাল্ট থেকেও সহজে ভিজিটর পাওয়ার সুযোগ করে দিবে।
এইগুলা সব শুনতে খুব ভালো টিপস বা উপদেশ মনে হলেও এগুলা কিন্তু সব পরীক্ষিত, এখানে যতগুলা উপায় আছে সবগুলা সাধারণ মনে হলেও কাজের জন্য কিন্তু খুবই ভালো।
নোটঃ শুরুর দিকে আপনার পিন্টারেস্ট এর অ্যাক্টিভিটি সব সময় ভালো রাখবেন, তবে ভিজিটরদের রেসপন্স নিয়ে চিন্তিত হবার কোন দরকার নেই। প্রারম্ভিক ফলাফল হিসাবে প্রতিটি পোস্টে তিন বা এর বেশি রিপিন হলেই সেটা অনেক।  তবে এই ফলাফল কিন্তু পরিবর্তন হতে পারে সেটা আপনি আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটি দেখে বুঝতে পারবেন। তবে আশা করা যায়, আপনি অবশ্যই এই সকল বিষয় ফলো করলে দিন দিন ভালো ফলাফল পাবেন।
শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন নিয়ে একটি কেস স্টাডিঃ
এখানে দুইটা পিন এর উদাহরণ দেওয়া হলো, যেটা দেখলে আপনি বুঝবেন যে শর্ট বা লং ডেসক্রিপশন এর চাইতে ডেসক্রিপশন এ কিওয়ার্ড এর উপস্থিতি কতটুকু পিন-রিপিন বাড়াতে সাহায্য করে। সুতরাং যেমনটা চাই তথ্যবহুল বিবরণ তেমনি এর ভিতর সঠিকভাবে কিওয়ার্ড এর ব্যাবহার (সহজে ভালো মানের ডেসক্রিপশন এর জন্য পিন্টারেস্ট বাটন অ্যাড করে নিতে পারেন, বাফার এর এক্সটেনশনটা ও কিন্তু খারাপ না)
নিচের পিনটি বাফার এর টপ পিন গুলার একটি, এতে কিন্তু মাত্র 100 বা তার কম ক্যারেক্টার ইউজ করা হয়েছে,
pinterest-marketing-09
এবার নিচে একটি লং ডেসক্রিপশন এর পিন দেখুন। এতে কিন্তু ফ্যান এনগেজমেন্ট এর সংখ্যা অনেক কম। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, সার্চ রেজাল্টে খুজে পাবার জন্য একটু বেশি বিবরণ এবং কিওয়ার্ড সংশ্লিষ্ট  ডেসক্রিপশন খুবই মূল্যবান ভূমিকা পালন করে।
pinterest-marketing-10
হ্যাশট্যাগ বনাম নো হ্যাশট্যাগঃ
পিন্টারেস্ট এ আসলে যা দেখা যায় তা হল হ্যাশট্যাগ ইউজ না করাই সব থেকে ভালো। এ সম্পর্কে বাফার টিম যা বলে সেটা এরকম যে, তারা হ্যাশট্যাগ ব্যাবহার করে কোন উল্লেখযোগ্য ফলাফল পায়নি, আর তাদের পিন্টারেস্ট মার্কেটিং টিম পরীক্ষা করে দেখেছে যে হ্যাশট্যাগ আসলে উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনা পিন্টারেস্ট এ। তারমানে ফ্যান এনগেজমেন্ট এর উপর হ্যাশ্তয়াগ এর কোন অবদান বা প্রভাব নেই।
লিঙ্ক দেওয়া কতটুকু গুরুত্বপূর্ণঃ
ভিজিটরদেরকে “click for mone information” অপশন টা দিয়ে পিন্টারেস্ট চরম একটা কাজ করেছে। এটি ক্লিকএবল পিন, আর যদি রিচ পিন হয় তাইলে তো ইনফরমেশন এবং লিঙ্ক খুব সহজেই বসানো যায়।
লিঙ্ক সহ পিন করলে সেটার ভ্যালু সব সময় একটু বেশী পাবেন। আর লিঙ্ক সহ পিন গুলা টপ পিন হবার সম্ভাবনা ৯০%
pinterest-marketing-11
৫. একই পিনে একাধিক ইমেজ ব্যাবহার করাঃ
আপনি কি কখনো খেয়াল করেছেন যে পিন্টারেস্ট এর কিছু টপ লেভেল এবং জনপ্রিয় পোস্ট এ অনেক গুলা ইমেজ একসাথে সাজিয়ে দেওয়া হয়েছে।
এরকম একাধিক ইমেজ  ব্যাবহারে জন্য কিন্তু “ডু ইট ইউরসেলফ” পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরি। নিজেই যদি একটু ভেবে চিন্তে কয়েকটি রিলেটেড ইমেজ সাজিয়ে সুন্দর করে একটা পোস্ট দিয়ে দেন, দেখবেন সিঙ্গেল ইমেজের পিন এর চাইতে এই গুলা মাঝে মাঝে অনেক বেশি পপুলার হয়।
pinterest-marketing-12
একাধিক ইমেজ দিয়ে এরকম মেগা ইমেজ তৈরি করার জন্য Canvaএর টেমপ্লেট গুলা কিন্তু আসলেই আপনাকে দারুন কিছু তৈরি করতে সাহায্য করবে।
নিচে এর টেম্পলেটের নমুনা পেজটি দেখুন,
pinterest-marketing-13
একটা প্রশ্ন থাকতে পারে যে, এই মাল্টি ইমেজ কৌশলটি পিনের জনপ্রিয়তার ক্ষেত্রে কতটুকু কন্টেন্ট এবং নিশ এর উপর নির্ভর করে?
আচ্ছা, তাহলে আপনাদেরকে একটি উদাহরণ দেখাবো, যেখানে মাল্টি ইমেজ দিয়ে সামান্য একটা সোশ্যাল মিডিয়া টিপস এর পিন কেমন কাজ করে। এখানে কিন্তু ভালো ভালো নিশ যেমন বিউটি, হেল্‌থ, কুকিং এহুলার কাছে নাই বা গেলাম।
 pinterest-marketing-14
এটি বাফার এর একটি সাম্প্রতিক ব্লগ পোস্ট যেখানে অন্যানয় সিম্পল পিনের তুলনায় এই পিনটাতে প্রায় দ্বিগুণ রিপিন পাওয়া গেছে। ইমেজটিও Canva টেমপ্লেট দিয়ে তৈরি করা হয়েছে এবং এর সাইজ 735 পিক্সেল/1,102 পিক্সেল।
আজ এ পর্যন্তই, পিন্টারেস্ট এর উপর শেষের পর্বে থাকছে আপনাদের জন্য এক্সক্লুসিভ টিপস। সেই সাথে আরো পাবেন,

  • টেক্সট সহ পিন তৈরি,
  • “Pin It for Later” লিঙ্ক তৈরি,
  • ব্লগ পোস্টের জন্য কিওয়ার্ড-রিচ বোর্ড ,
  • পিন্টারেস্ট মার্কেটিং রিলেটেড আরো বিবিধ টিপসসমূহ,
  • কিছু হেল্পফুল রিসোর্স যা আপনার পিন্টারেস্ট কে আরো বেশী জনপ্রিয় করে তুলবে

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting